রেইন মেকার
বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে
উড়ে গেছে বিভল ডানার প্লেন।
তার উড়ালদৃশ্যের ভেতর শুধু মাশরুম মেঘ।
বিপন্ন জলবায়ু।
প্রতারক বৈমানিক ভুলে গেছে দ্রাঘিমার দাগ।
একজন উইন্ডো সিটের হরিণী খুলে ফেলছে নাকফুল;
ক্লাউডে-ক্লাউডে গুঁজে রাখছে সব জরুরী আপডেট।
সবুজ এক্রোফোবিয়া জেগে উঠছে উৎকন্ঠার কোণে।
উচ্চতার প্রসঙ্গে এসে
থেমে আছে আমাদের মৃদু আলাপচারিতা,
বৃষ্টিস্নাত স্মল-টক।
-----------------------------