#১
একটা আত্মহত্যার বোধ
ছোটবোনের মত দরজায় দাঁড়িয়ে আছে।
একটা আত্মহত্যার বোধ
ছোটবোনের মত দরজায় দাঁড়িয়ে আছে।
এরকম দু:শ্চিন্তা নিয়ে সমুদ্রে যাই;
বৃষ্টিতে ভিজি।
নীলজল নিক্ষেপ করে ভাবি -
আজ বুঝি সোমবার,
আমার প্রিয় স্বমেহনের দিন!
নীলজল নিক্ষেপ করে ভাবি -
আজ বুঝি সোমবার,
আমার প্রিয় স্বমেহনের দিন!
দুপুরের মাছরাঙা এক
এইভেবে উড়ে গেল শ্যামলীর দিকে।
পদ্মনাভি
ডুবে গেল বর্ষায়।
এইভেবে উড়ে গেল শ্যামলীর দিকে।
পদ্মনাভি
ডুবে গেল বর্ষায়।
এখানে বিষাদ প্রসঙ্গে ঘুম বেশ গভীর,
কেন্দ্রীভূত।
কেন্দ্রীভূত।
দৃশ্যমান পৃথিবী যখন প্রকট দুলে ওঠে
শিকারি আঙুল আমার
জেগে থাকে দূর বনে।
#২
জেগে থাকে দূর বনে।
#২
আঠাশ বছর কাটিয়ে দিলাম।
আত্মহত্যা করিনি।
আত্মহত্যা করিনি।
সবিনয়ে প্রত্যাখান করেছি
তোমার বসন্ত-প্রস্তাব।
তোমার বসন্ত-প্রস্তাব।
ফলে একটা বন্ধ্যা তিমির সাথে
সখ্যতা হল ধীরে।
সখ্যতা হল ধীরে।
জানা গেল বিষন্ন আতাফলের রঙ,
স্পর্শহীনতার ভঙ্গি
দু:খী নগরায়ন
স্পর্শহীনতার ভঙ্গি
দু:খী নগরায়ন
কতটা ঢলে পড়ে শেষে
তোমার তীব্র মাধবীর নিচে।
#