ভাবছি একদিন
বিরিশিরি যাবো
ভাবছি, একদিন বিরিশিরি যাবো।
নেহাত
অফিস থেকে ছুটি না পেলে,
অন্ততঃ
একদিনের জন্য হলেও
ভাবছি, বিরিশিরি যাবো।
অমিতা সাঙমা'কে ফোন করে বলবো -
অমিতা সাঙমা'কে ফোন করে বলবো -
'আসছি'।
একদিন সূর্য
ডোবার আগে আগেই পৌঁছে
যাবো দূর্গাপূর।
সেখান থেকে রিকশা করে
সোজা YWCA.
মেঠো পথে পাহাড়ি ফুল
নিবিষ্টে ফুটে থেকে স্বাগত জানাবে খুব।
রিকশা'র টুং-টাং শব্দে আমি ব্যহত করবো নৃ-জীবন।
তারপর নীল-হ্রদ বিজয়পুর, পাহাড়, গীর্জা কোথাও যাবো না আর।
সারারাত শুধু অলস বসে কাটাবো গাঢ় দোতলা'র বারান্দায়।
বনগন্ধি বিয়ারের সাথে শুয়ে দেখবো অন্ধকার।

নিঃস্তব্ধ প্রাচীন অরন্যের নকচার্ন শফ্যে.
--------------------------------------------