জার্মানীতে বসে কোন এক শরতকালে লেখা এই গান। বয়স তখন আনুমানিক ৬৫। পঞ্চাশোর্ধ রবীন্দ্রনাথের গান এক ভয়ংকর জিনিস। অজানা নেশা দ্রব্যের মত; একবার পেয়ে বসলে আর নিস্তার নাই।
সকালবেলার আলোয় বাজে
বিদায়ব্যথার ভৈরবী
আন্ বাঁশি তোর, আয় কবি
Poet, take thy flute!
The morning light aches
with the pain of parting.
শিশিরশিহর শরতপ্রাতে
শিউলিফুলের গন্ধসাথে
গান রেখে যাস আকুল হাওয়ায়,
নাই যদি রোস নাই র'বি
সেদিন নাই র'বি
In this dew-dripping autumn.
Let be, if thou must depart,and go,
Leaving thy song to the flowers.
এমন উষা আসবে আবার
সোনায় রঙিন দিগন্তে,
কুন্দের দুল সীমন্তে।
Such a morning will come again
at the gold-tinted border of the east
with Kunda flowers in her locks.
কপোতকূজনকরুণ ছায়ায়
শ্যামল কোমল মধুর মায়ায়
তোমার গানের
নূপুরমুখর জাগবে আবার এই ছবি
নাই যদি রোস নাই র'বি
সেদিন নাই র'বি
The vision of the light will rise again
Her steps tinkling with the anklet of thine own songs.
Let be if thou must depart."
বলতে চাচ্ছিলাম আসলে এই গানটা শোনার সময় আমার কেমন লাগে, কী অনুভূতি হয়, তারপর কী করতে ইচ্ছে করে ইত্যাদি বিষয়াদি। প্রায় আধাঘণ্টা ল্যাপটপের সামনে বসে থেকেও যুতসই কিছু মাথায় এলো না। এ ধরনের মুহুর্তগুলোতে নিজেকে বড় অসহায় লাগে। অস্তিত্ব নিয়ে টানাটানিতে পড়ে যাই।
তারপরও কিছু বিচ্ছিন্ন ভাবনা টুকে রাখা যায়। যেমনঃ
- জার্মানীতে কি শিউলি ফুল ফোটে? কিংবা কুন্দ? জার্মানির অটাম বর্ণনা করার জন্যে হাতের কাছে কি আর কিছু পাওয়া গেলো না?
- গানটাতে একটা চাপা অভিমান আছে ফর শিউর। কেউ মনে হয় দূরে চলে যাচ্ছে।
- কবি'টা কে? সে নিজে?
- মেয়েটা কে? জার্মানিতে কোন মেয়ে সিঁথিতে কুন্দ ফুল পড়ে? পায়ে নূপুর? ফাইজলামির একটা সীমা থাকা উচিত।
- ইংরেজি অনুবাদটা অসাধারণ। সচরাচর এত ভাল অনুবাদ চোখে পড়ে না। আবৃত্তি টাও। জুন মালিয়া'র আবৃত্তি। তিন ইয়ারি কথার জুন মালিয়া। ভাবা যায়?
- জয়তী এতো ভাল গায় কেন? এই গানটা আগে সুবিনয় রায় আর জর্জ দা'র গলায় শুনেছিলাম। আর মনে হয় শুনবোনা ওইগুলা।
#