Nymphomaniac
কাকে খুলে দিচ্ছো নাকফুল, পায়ের তোড়া মল?
এই অমোঘ বর্ষায় রক্তগোলাপ ফেঁড়ে
কাকে খুলে দিচ্ছো গভীর সমুদ্র বন্দর,
নির্জন লেবিয়া দ্বীপ?
চিবুকের ছায়ায় নিচে কাকে দিচ্ছো এতো আশ্রয়
এতো স্বীকৃতি?
হঠাৎ আলাপে বলে দিচ্ছো প্রিয় রঙ, মেয়েলি বিষয়।
জ্যোৎস্নায় চাদর পেতে কাকে দিচ্ছো অনিদ্রার শিরোপা,
মেধার স্তন?
আলতো আঙুল-ছোঁয়ায় বলে দিচ্ছো তড়িৎ প্রবাহের দিক?
বেসিনের আয়নায় খুলে রাখা টিপ থেকে
কাকে দিচ্ছো নির্জন সন্ধ্যা?
তোমার তীব্র মাধবীর নিচে
একটা একান্ত ব্যক্তিগত দিন?
-----------------------------