শময়িতা

শময়িতা




রাতের আড়াল বেয়ে শরীরে অসুখ নামে।

সঘন দুপুরের পাশে বেজে ওঠে দ্বিধা,

শ্রমণের গান। 



তুমিতো রূপসী খরগোশ!

হিজলের বনে ঘুরে জেনেছো প্রণয়ের কৌশল;

ব্যাথালীন উদ্ভিদের কাছে 
রেখেছো বৃষ্টির বায়না।

অথচ এই নিখুঁত টার্কিশ রিং,

এই ফেলে আসা আঙুল

এসবই আমাকে বিভোর করে,

পাতার তনিমা থেকে
 মুছে ফেলি স্পৃহা,

দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে


কেউ চিরকাল সুজাতা।


-
(৩০/৮/২০১৭)