(১)
সুপ্রিয় অফিসবিমুখীতা আমার
তুমি কেন শুধু সাভারের পথ কাট?
সুবেশিনী ব্যস্ত জেনেও তাকে বেকার কবিতা করো?
দেখছো না? কি প্রাণহীন হয়ে গেছে আমাদের জীবন?
একজন অংশুমান রায়ের জীবন।
তবুও প্রতি সকালে কেন তুমি অফিসমুখী-ই হও?
কিছু উর্ধতন অপদার্থকে “পদার্থ, পদার্থ” বলে সম্বোধন করো?
অনায়াসে তাদের গলবস্ত্র হও।
অফিসবিমুখীতা, তুমি আসলে একটা অলস কাক।
চায়ের দোকানে সাঁটানো ফালতু পোস্টার।
দূরপাল্লার বাসে হারিয়ে যাওয়া
আমার অফিস পালানো সময়।
(২)
আজকাল প্রায়শই নিজেকে একটা পরাজিত মহাসড়ক মনে হয়।
মনে হয় অবশেষে শেকলে বাঁধা পড়লো বুঝি এক জোড়া পা,
ক্যালেন্ডারে বন্দী হলো আমার এক রাশ হাওয়া বসন্তের দিন।
-------------------------------------------------

1 টি মন্তব্য:
লেখাটা সচলে আগেই পড়েছিলাম ।
২ টাই ভালো লেগেছে , প্রথম টা বেশি ।
কিন্তু তুই এত পেসিমিস্ট হয়ে যাস না --
ভালো থাকিস ।
একটি মন্তব্য পোস্ট করুন