ভাবছি একদিন বিরিশিরি যাবো

ভাবছি একদিন বিরিশিরি যাবো


ভাবছি, একদিন বিরিশিরি যাবো।
নেহাত অফিস থেকে ছুটি না পেলে,
অন্ততঃ একদিনের জন্য হলেও
ভাবছি, বিরিশিরি যাবো।
অমিতা সাঙমা'কে ফোন করে বলবো - 
'আসছি'

একদিন সূর্য ডোবার আগে আগেই পৌঁছে যাবো দূর্গাপূর। 
সেখান থেকে রিকশা করে 
সোজা YWCA. 
মেঠো পথে পাহাড়ি ফুল
নিবিষ্টে ফুটে থেকে স্বাগত জানাবে খুব।
রিকশা'র টুং-টাং শব্দে আমি ব্যহত করবো নৃ-জীবন।
তারপর নীল-হ্রদ বিজয়পুরপাহাড়, গীর্জা কোথাও যাবো না আর।
সারারাত শুধু অলস বসে কাটাবো গাঢ় দোতলা'র বারান্দায়।
বনগন্ধি বিয়ারের সাথে শুয়ে দেখবো অন্ধকার
নিঃস্তব্ধ প্রাচীন অরন্যের নকচার্ন শফ্যে.
--------------------------------------------


কোন মন্তব্য নেই: