আহ্ এপ্রিল!

আহ্ এপ্রিল!




একটা বিমর্ষ আপেলের পাশে এসে

ঢলে পড়ছে আমাদের রোদজ অবসাদ;

পারদ ঘাম; 

অনেক মেধার ফল।

একটা সুন্দর ভাবনার পাশে এসে

আমরা নুয়ে পড়ছি খুব তাপের ভারে।

প্রখর চৈত্রে’র দিনে 

আমরা ক’জন 

উবে যাচ্ছি ছায়াহীন মাতালের মত।
দ্যাখো হলুদ বনানী!

শার্টের হাতায়, কলারে 

ফুটে আছে এপ্রিল ফুল হয়ে। 


            # 


[চৈত্রের সাইরেনে ক্রমশ গলে যাচ্ছে আমাদের সমস্ত চিন্তার ট্রেন।
তখন মেঘের সকাশে আমরা “টু-লেট” খুঁজে ফিরি; মাছে’র মাকে গিয়ে বলি- প্লিজ, আমাদের পুত্র করে নাও; শোকে-সন্তাপে তবু জলে ডুবে থাকি এই বিশ্রী এপ্রিলে!] 

কোন মন্তব্য নেই: