মর্নিংগ্লোরি

মর্নিংগ্লোরি




যতদূর চোখ রাখি- অপূর্ব চন্দ্রের বন। 

থিতিয়ে আসে নগর, বিস্রস্ত সভ্যতা। 

ফুলচাষী'র নিষ্ঠার কাছে ফেলে আসি বিজ্ঞান, 

নিগূঢ় সংখ্যার ধারণা।

আহা! পলকা-ডট, 

প্রগাঢ় চিন্তার ম্যাগপাই। 


কী সহজ পত্র-মিতালী

ভুলে গেছি আমি। 

জেনেছি- সময় বড় বিস্মৃতিপ্রবণ। 

সবুজ-শাড়ি হয়তো ভুলে যাবে আলাপন। 

নিবিষ্ট কফি'র টেবিল ছেড়ে 

ছুটে যাবে প্রগতির দিকে। 

এই যে বিকল রেলগাড়ি,

এই সুনিশ্চিত গন্তব্য 

এই সবই মায়াডোর। 

সুখী মানুষের গ্রাম 

বস্তুতঃ এখনো অনেক দূর।  

--
১৩/৫/২০১৭






কোন মন্তব্য নেই: