আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
অথচ বিকেল গড়াতেই,
একদল অশ্বারোহী'র মত প্রবল বৃষ্টি এল।
ফলে অবিশ্রাম ভিজে গেল গুলশান এভেনিউ;
শতবর্ষী শিরীষ ও মার্সিডিজ বেঞ্জ।
ভিজে জুবুথুবু হল আমাদের রুফ-টপ।
কাছেই কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়লো।
বাদল-মেঘে আমরা সবাই
দল বেঁধে শোকার্ত হলাম।
আমাদের নিপুন মনে পড়ে গেল
যার যার বেড়ে ওঠার কাল;
সবুজ ক্লোরোফিলের দিন।
রাস্তায় ঘরমুখী মানুষ পড়লো বিপাকে।
বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহৃত হল গামবুট,
ছাতা ও বর্ষাতি।
আমদের কারু কারু কাছে
উড়ে এলো টেলিফোনি;
বৃষ্টিবাহিত মেলানকলিয়া।
আমরা দূর-বীক্ষনে দেখে নিলাম-
অফিসপাড়া'র দু'য়েকটি মেয়ে
বৃষ্টিতে কেমন কাকভেজা হচ্ছে!
তাহাদের চুল ও চিবুক বেয়ে
কি অফুরান ঝড়ে পড়ছে
আবহাওয়া-বার্তার সলজ্জ ভুলত্রুটি!
-------------------------------------------
অথচ বিকেল গড়াতেই,
একদল অশ্বারোহী'র মত প্রবল বৃষ্টি এল।
ফলে অবিশ্রাম ভিজে গেল গুলশান এভেনিউ;
শতবর্ষী শিরীষ ও মার্সিডিজ বেঞ্জ।
ভিজে জুবুথুবু হল আমাদের রুফ-টপ।
কাছেই কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়লো।
বাদল-মেঘে আমরা সবাই
দল বেঁধে শোকার্ত হলাম।
আমাদের নিপুন মনে পড়ে গেল
যার যার বেড়ে ওঠার কাল;
সবুজ ক্লোরোফিলের দিন।
রাস্তায় ঘরমুখী মানুষ পড়লো বিপাকে।
বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহৃত হল গামবুট,
ছাতা ও বর্ষাতি।
আমদের কারু কারু কাছে
উড়ে এলো টেলিফোনি;
বৃষ্টিবাহিত মেলানকলিয়া।
আমরা দূর-বীক্ষনে দেখে নিলাম-
অফিসপাড়া'র দু'য়েকটি মেয়ে
বৃষ্টিতে কেমন কাকভেজা হচ্ছে!
তাহাদের চুল ও চিবুক বেয়ে
কি অফুরান ঝড়ে পড়ছে
আবহাওয়া-বার্তার সলজ্জ ভুলত্রুটি!
-------------------------------------------
৩টি মন্তব্য:
মারাত্মক! :-)
@রাজীব গোস্বামীঃ বলছিস? তবে তাই...
অশেষ ধন্যবাদ এই দুর্গম ব্লগস্পটে এসে মন্তব্য করার জন্যে।
একটি মন্তব্য পোস্ট করুন