এন্ড্রোমিডা



অনন্তকাল এখানে থাকতে আসি নি। 
বিপন্ন রাত পোহালেই চলে যাবো
তোমার বিউটি বোনের বিন্যাস ভুলে, 
লিপি লাবণ্য ভুলে, 
পুরনো বন্ধুর হাত ধরে চলে যাব। 

শিউলি ফুলের হাসি দেখো
ক্যালেন্ডারে লেগে আছে উজ্জ্বল।
বৃদ্ধ টিকটিকি'র দল
এখনো জুতোর বাক্সে খুটখাট।


শিশুর মত অভিমান নিয়ে চলে যাব।


অভিনব চিন্তার সারস ভুলে
এমন উত্থান রহিত হয়ে
অনন্তকাল এখানে থাকতে আসি নি।
তার চে' ভালো অকাল প্রয়াত হবো।
প্রিয় পরিসর ছেড়ে বিজনে, 
আরো বিজনে যাবো। 
------------------------------------------


২টি মন্তব্য:

Blog of Rajib Goswami বলেছেন...

ভালো।

Blog of Rajib Goswami বলেছেন...

অনেক খুঁজে পেলাম, পেয়ে দেখলাম যে লাইনগুলি মনে পড়ছিল তার অনেকগুলোই এখানে নেই। তবুও ভালো।