সমূহ দ্বিধার পাশে

মগ্ন দ্বিধার পাশে





এই যে চিরকালের গণিত ভুলে উড়ে যাচ্ছ তুমি; 
উড়ে যাচ্ছ প্রাচীন তারা চিত্রের দিকে, 


আধ-খোলা কবিতার বইয়ে 
তার সময় লেগে আছে।  
এই যে নির্জন ট্রাপিজিয়াম, 

ফুটে উঠছে আমার মগ্ন দ্বিধার পাশে, 
তুমুল বেটোফেন তাকে আত্মহত্যার কথা বলে।
তবে কি যথার্থই বিষণ্ণ এইসব দুপুর? 
এইসব আর্বান বিচ্ছিন্নতা,
এই পলকা ক্যাফে, 
এইসব
এইসব
সুবর্ণ রোদের গ্রাম। 
           
           ###   





কোন মন্তব্য নেই: