পেরিয়ে আসি সুবর্ণ রোদের গ্রাম
স্কুলছুটির বিজ্ঞান।
দো'তলার রেলিং জুড়ে
ছেলেবেলা ওড়ে।
মেরুন হাওয়া এসে
কী গল্প লেখে?
কী অসুখ কারুর জানা নেই,
তবুও শুরু থেকে মেয়েটা ঝাউপাতা।
আসলে মনোগ্যামি বলে কিছু নেই
শীতকাল মাত্রই ড্রাগন-ফ্লাই
ঠাঁই দাঁড়িয়ে থাকা বিকেল
পেরোনো দীর্ঘ ট্রেন।
#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন