মনে আছে সোমবার?

মনে আছে সোমবার?





হাওয়া থেকে গড়ানো দিন- 

এমন মিহিন

এর চে' ভাতঘুম ভালো।  

নমিত দালানের পাশে

পড়ে থাকে টেলিফোন, 

প্রিয় বন্ধু'র বয়সী

কেউ অবাক রুমাল। 


উচিত ছিল পাথরকুচি।

শুধু চোখে চোখ,  

দু' পায়ে জারুল।


হাত ধরো, শ্রাবণী!  

ঘুম ও ঘোরের মধ্যে 

চুম্বন করো আমাকে। 

শূন্য শিথান ছুঁয়ে 

শপথ করো- তুমি কেউ নও 

যেকোন মাধুরীর নিচে

চির লজ্জিত এ জীবন।  


--
(৩০/৩/২০১৭)










কোন মন্তব্য নেই: