ডিলিটেড, সুচরিতাসু

ডিলিটেড, সুচরিতাসু





আলগোছে ছুঁয়ে থাকা রাত্রি

তোমার পায়ের কাছে গোপনে নেমে আসে

 যেন ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি

শেষরাত শুয়ে আছে নরম গুটিসুটি 

পাখি নেই,

              লাজুক সরস্বতী।

বেশ বোঝা যায়-

পাখিরও সীমানা আছে।

যাকে ভেবেছিলে বন্ধু

হয়তো সে চলে গেছে। 

তাই নিমেষে মুছে ফেলো চিঠি,

অনেক ইলোরায়

একা হয়ে যাও বাড়ি।  


কী আর এসে যায়?

নিহত ময়ূরে?

সারাদিন যখন এপ্রিল,

প্রত্যেক পায়রার শোক

যখন শুধুই স্কুল-ছুটি।  


-- 
(১০/৪/২০১৭) 



কোন মন্তব্য নেই: