না সুজাতা, না প্রেমিকা
এমনও তো হয় কোন কোনদিন
এমনও তো হয় কোন কোনদিন
একা বিহ্বল বসে থাকা
অপেক্ষার ছায়া মাড়িয়ে অন্ধকার
তোমার তনিমার কাছে শান্ত খোলা দুপুর।
একটা সঠিক সোমবার
কখনোই এলো না আর।
কী একটা ছুটির দিন
শরীরে ময়ূর নেই
চারিদিক এত ভেজা,
নিঃস্তব্ধ।
নিঃস্তব্ধ।
সবাই তবু চুপচাপ
এত না-বলা কথা-
যেন একটু পরেই জারুল!
--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন