একা হতে হতে গাছ হয়ে যাই

একা হতে হতে গাছ হয়ে যাই




একা হতে হতে গাছ হয়ে যাই

অলস সময়ের পাড়ে পড়ে থাকি বেওয়ারিশ। 

গিটার ও ফুল বিষয়ক প্রবন্ধ পড়ে সকাল হয় 

ঘুমফোনে আনোখা আঙুল 

ত্রস্ত জেগে ওঠে। 

যেন উপস্থিত মৃত্যু বলে কিছু নেই

বিষণ্ণতা শুধু কালো বেড়ালের নাম। 

অনেক সম্ভাবনা নিয়ে বাইরে যাই, 

আবার ফিরে আসি। 

কোথাও শুশুকের পথ বেঁকে গেছে দূরে। 

কোথাও মৃদু বর্ষায়

ডুবে গেছে সাবমেরিন। 

--

কোন মন্তব্য নেই: