সমুদ্রে একদিন

সমুদ্রে একদিন



প্রেমে পড়া মেয়ে
সমুদ্রে বেড়াতে আসে মদ আর ইন্সটাগ্রাম নিয়ে।
ভয়ে ভয়ে
 তাঁকে কাছে ডেকে বলি- 
'আপনি বুঝি দর্শনের ছাত্রী?'

ঐ যে দূরে, পা-হারানো চিল
তার কাছে চিঠি আছে
এই অমল ছুটির দিনে 

ঘটবে যত অনর্থ, 
সেরেনডিপিটি।
জলের ধারে খুনসুটি, 

ছুটোছুটি। 
ছেলেটির পায়ে কাদা, পকেট ভর্তি নুড়ি।
সন্তান-সন্ততি নিয়ে হাওয়া বদলের ছবি? 
ক্যান্ডিড! ক্যান্ডিড! 
পেছনে ঝাউয়ের বন, হারানো বিজ্ঞপ্তি।

প্রেমে পড়া মেয়ে
বুক ভরা মনোটনি নিয়ে 
দাঁড়িয়ে সৈকতে 
ঝিনুক কুড়ানো দিন 
তার শেষ হবে কবে?
পায়ে পায়ে ঢেউ এসে 
ডেকে নিয়ে যাবে কবে 
সুদর্শন প্রেমিকের দেশে? 

---------

৩১/০৮/২০১৮




কোন মন্তব্য নেই: