ডলফিন

ডলফিন



যেন পাশ ফিরে শুলেই সমুদ্র- 

এমনভাবে ঘুমিয়ে আছে কেউ। 

মেঝের ওপর একটা দীর্ঘশ্বাস 

অযথা চুপ করে আছে।

মেয়েটা বোধহয় ঝাউপাতা

নিরালা বিকেলে ম্লান হেঁটে চলে গেছে। 


মৃত সন্তানের মত কার মুখ মনে পড়ে?   

শোন বেলফুল, 

আমার এখনো একা লাগে। 

অনেক অস্পৃহা'র পাশে 

পড়ে থাকে টেলিফোন। 



শালিকের গঠন থেকে 

কারা যেন চলে গেছে  

অনেক গ্রামের দিকে। 

শীত ও কুয়াশার মাঝে- 

বিষণ্ণতা ভালো লাগে।   



----
(১১/০১/২০১৭) 












কোন মন্তব্য নেই: