এপিফেনি
অসুখের দোষ দিও না আর
তোমার রক্তেই আসলে মীন-শোক।
যতটুক বৃষ্টির পরে খুলে পড়ে রাত
গুঙিয়ে ওঠে ত্রস্ত হরিণ তোমার
নির্জন নাভির নিচে
কতদিন লুকিয়ে রাখবে তাকে?
শব্দহীন শহরের বুকে
এতবড় দীর্ঘশ্বাস
কোথায় গিয়ে লুকোবে, হুম?
শহরের দোষ দিও না আর,
তোমার রক্তেই আসলে সুগন্ধ লোবান।
আসছে আষাঢ়ে-
আমি তোমার নৌকাডুবি চাই!
বেপথু সন্ধ্যায় যেন হঠাৎ পথ হারাও,
আলজিভ শুকিয়ে পড়ে থাকো
বিধ্বস্ত, শ্রী-হীন স্বামীর ঘরে।
সমুদ্র সরে যাক সুমিষ্ট তীর থেকে
প্রত্যেক পা কাটুক তোমার বিপন্ন ঝিনুকে।
প্রেমিকের দোষ দিও না আর-
তোমার শরীরেই আসলে সবুজ এপলের ঘ্রাণ;
আমি আকণ্ঠ তোমাকেই নেবো।
-
(১৪/৭/২০১৭)
অসুখের দোষ দিও না আর
তোমার রক্তেই আসলে মীন-শোক।
যতটুক বৃষ্টির পরে খুলে পড়ে রাত
গুঙিয়ে ওঠে ত্রস্ত হরিণ তোমার
কতদিন লুকিয়ে রাখবে তাকে?
শব্দহীন শহরের বুকে
এতবড় দীর্ঘশ্বাস
কোথায় গিয়ে লুকোবে, হুম?
শহরের দোষ দিও না আর,
তোমার রক্তেই আসলে সুগন্ধ লোবান।
আসছে আষাঢ়ে-
আমি তোমার নৌকাডুবি চাই!
বেপথু সন্ধ্যায় যেন হঠাৎ পথ হারাও,
আলজিভ শুকিয়ে পড়ে থাকো
বিধ্বস্ত, শ্রী-হীন স্বামীর ঘরে।
সমুদ্র সরে যাক সুমিষ্ট তীর থেকে
প্রত্যেক পা কাটুক তোমার বিপন্ন ঝিনুকে।
প্রেমিকের দোষ দিও না আর-
তোমার শরীরেই আসলে সবুজ এপলের ঘ্রাণ;
আমি আকণ্ঠ তোমাকেই নেবো।
-
(১৪/৭/২০১৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন