অহেতুক নয়নতারা
একটা অচেনা গাছের ঘ্রাণ
বন্ধুর মত পাশে এসে বসে।
পাতার ভেতর লুকনো দুপুর
ক্রমশ গড়িয়ে যাচ্ছে দূরে
পার্কে-
আরো নির্জন বেঞ্চির খোঁজে।
সবুজ ওড়ে নিঃস্তব্ধ বনের শেষে,
পিয়ানো মেঘ হলে শহরেও বৃষ্টি নামে।
যাবো না আর বৃক্ষের কাছে,
নয়নতারার কাছে।
সমস্ত মানস থেকে মুছে ফেলে জন্মদাগ,
রৌদ্রস্মৃতি
যেন বিষাক্ত স্তনের মুখে এক নীলবর্ণ শিশু
ফোয়ারার মত উঠে দাঁড়িয়েছে
শান্ত জরায়ু ভেঙে
এক ভীষণ অপ্রস্তুত সকালে।
--
(১৭/৭/১৭)
একটা অচেনা গাছের ঘ্রাণ
বন্ধুর মত পাশে এসে বসে।
পাতার ভেতর লুকনো দুপুর
ক্রমশ গড়িয়ে যাচ্ছে দূরে
পার্কে-
আরো নির্জন বেঞ্চির খোঁজে।
সবুজ ওড়ে নিঃস্তব্ধ বনের শেষে,
পিয়ানো মেঘ হলে শহরেও বৃষ্টি নামে।
যাবো না আর বৃক্ষের কাছে,
নয়নতারার কাছে।
অবৈধ সন্তানের মত
সে আমাকে একা ফেলে গেছে।
সে আমাকে একা ফেলে গেছে।
সমস্ত মানস থেকে মুছে ফেলে জন্মদাগ,
রৌদ্রস্মৃতি
যেন বিষাক্ত স্তনের মুখে এক নীলবর্ণ শিশু
ফোয়ারার মত উঠে দাঁড়িয়েছে
শান্ত জরায়ু ভেঙে
এক ভীষণ অপ্রস্তুত সকালে।
--
(১৭/৭/১৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন