এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে
নিশীথরাতের নিবিড় সুরে,
বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর গ্রহশশীরে
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,
গানের টানে মিলুক এসে তোমার চরণে।
বহুদিনের বাক্যরাশি
এক নিমেষে যাবে ভাসি
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে।
-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন