কয়েক মিনিট মল্লিকা

কয়েক মিনিট মল্লিকা





সুখ-দুঃখের পরাগ মেখে

প্রাণপনে আটকাচ্ছো আমাকে?

মনে রেখো তিন ফাল্গুনে

তোমার প্রত্যক্ষ উল্লেখ আছে।

এই সেই বিকেলবেলা

যখন প্রকাশ্যেই ফোটে আশ্চর্য ফুল,

সব কাজল-মোছা ক্লান্তি

তোমার কাছে ধানেশ্রী।



আলো-মাখা শরীর 

কার অপেক্ষায় থাকে?  

ছোট্ট নদীটির পাশে

তুমি যখন ষোলো,

          এবং সমৃদ্ধ।


সাহস থাকলে মাধবীলতা

অথবা ধরো একটা নাকফুল।

লিখতে বসেছো খুন,

পাখি-ফেরা গাছ

হয়ে গেলো শিমুল।


 --
(১০/৪/২০১৭)












কোন মন্তব্য নেই: