ক্যাডমিয়াম ইয়েলো

ক্যাডমিয়াম ইয়েলো








ধরো একটা হলুদ ট্রেন

শুয়ে আছে ঝিমদুপুরের পাশে

মায়োপিয়ার চেয়েও দূরে

চুপ করে আছে শামুক

তোমার প্রিয় রোদের গ্রাম।

পাখির নিকটে এসো একদিন

শান্ত পাতার গায়ে

এঁকে দিও বীতশোক,

ব্যাথা।

পায়ে পায়ে হেঁটে যেও

নির্ঘুম বনাঞ্চল।

অনেক তো হলো নাকফুল।

অচেনা বৃক্ষের নাম করে

ভুলে থাকা বিকেল,

হাওয়ায় হাওয়ায় উড়ে যাওয়া

কত পাপমুগ্ধ চিঠি।

কেন বলোনি তখন

এটাই সেই চিলেকোঠা ঘর?

তোমার ঠোঁট খুঁজতে গিয়ে

নির্জন হলো কত ওয়াইন্যারি?



----

(২১/০৪/২০১৭)

কোন মন্তব্য নেই: