সঞ্চিত রাত্রির নিচে

সঞ্চিত রাত্রির নিচে






বৃষ্টি শেষ।

ভেজা ঝিনুকের পাশে বসে আছি।

চারিদিক এমন মনোলিথ

মনে হয় বিষণ্ন তিমি'র গান। 

মনে হয় একটা সমুদ্র সরিয়ে

কেউ খুঁজে গেছে আমাকে।

পাহাড়ের নীচে

খুলে রাখি আই-ল্যাশ,

নিঃশেষে তলিয়ে যাই সবুজ হাতের পাতায়।


আমি তো চিরজীবনের মত শুককীট।

কেঁপে কেঁপে উঠি সহজ দুরাশায়,

সমস্ত ঋতুর দিকে

মেলে ধরি ভাতঘুম,

অফুরান Depression Cherry 




--
(২৬/৪/২০১৭)


কোন মন্তব্য নেই: