পরশু মনসুন
মনে আছে শামুক দুপুর?
বেদনার সাথে তলিয়ে যাবার
সমুদ্র-সঙ্গতি?
এরকম দুপুর বেলায়
অফিস থেকে পালিয়ে পালিয়ে
দুটো কৌতুহলী মাছ।
চুল ঠিক-করা শ্রীময়ী শহর,
কত মেঘ, বিস্মৃত রোদ
দূর প্রান্তে ট্রেন।
প্রেমে পড়া মেয়ে, ঠিক আছো?
জানো তো, বিকেলের কোন বয়স নেই।
অথচ ভাতঘুম ভাঙতেই দেখি
স্মৃতি আমাকে ভুলে গেছে।
কেউ পাখি হল, কেউ বৃক্ষ হল,
কেউ বা অপরূপ স্কুলছুটি।
নিঃশ্বাসে, মরমে, অনুরোধে
দেখো আমি কত চড়ুই।
তুমি কত মা!
--
(১৪/৪/২০১৭)
মনে আছে শামুক দুপুর?
বেদনার সাথে তলিয়ে যাবার
সমুদ্র-সঙ্গতি?
একা একা বসে ছিলে স্কুলে
এরকম দুপুর বেলায়
অফিস থেকে পালিয়ে পালিয়ে
দুটো কৌতুহলী মাছ।
চুল ঠিক-করা শ্রীময়ী শহর,
কত মেঘ, বিস্মৃত রোদ
দূর প্রান্তে ট্রেন।
প্রেমে পড়া মেয়ে, ঠিক আছো?
জানো তো, বিকেলের কোন বয়স নেই।
অথচ ভাতঘুম ভাঙতেই দেখি
স্মৃতি আমাকে ভুলে গেছে।
কেউ পাখি হল, কেউ বৃক্ষ হল,
কেউ বা অপরূপ স্কুলছুটি।
নিঃশ্বাসে, মরমে, অনুরোধে
দেখো আমি কত চড়ুই।
তুমি কত মা!
--
(১৪/৪/২০১৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন