বৃষ্টি
প্রধান কাব্য
শুধু নিরাপত্তার খাতিরে বৃষ্টিতে ভেজা আমার
হয়ে উঠে না।
তাই আমি তোমার খাতিরে
বৃষ্টিতে ভিজি।
ভিজতে ভিজতে পুরুষ কাক
হয়ে যাই।
অবশ্য তুমি বললে অন্য
কিছুও হতে পারি
যেমন আকাশলীনার boyfriend
কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর।
--------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন