গত
রাতের ফুটপাথের আসর থেকে
নিহতের মতন রাত্রি গুলো
আবারও খুবলে নিচ্ছে
যৌথ ভুলের প্রশ্রয়।
গলদেশ বেয়ে উঠে আসছে
নির্বাচিত ফুটেজরা;
প্রচ্ছদের
আশা করে যারা
নিয়মিত হারিয়ে যাচ্ছে।
মৃত
ক্রসিং এর ভিড়ে উলঙ্গ বিলবোর্ড
যেন
শুধু নিয়ন বাতির মতন পেয়েছে সংকেত
স্হানীয়
ফুটপাথের।
আমি
তবু প্রাণপনে ভুলে যাচ্ছি
তোমার
গ্রাফিক্যাল কটিদেশ।
গন্ধ
ব্যাকুল বিলাস
পন্হা সব।
মীন জাতিকা,
তুমি কি আগেই জানতে?
এমন
সকরুন বোধিসত্ব হবে জীবন?
--------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন