মেসোকিস্ট
একা হবে।
কোন এক রৌদ্র মুখরিত দিনে
তুমি দেখো, আমি ঠিক-ই আগুন লাগাবো বনে।
ভার্মিলিয়ন লাল নিয়ে তোমার চারধারে
ভার্মিলিয়ন লাল নিয়ে তোমার চারধারে
এঁকে দেবো লক্ষন-রেখা।
মহাশূন্যের সাথে বিচ্ছিন্ন করে দেবো সমস্ত যোগাযোগ।
তুমি জানবে না,
তুমি জানবে না,
তোমার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখবো মাইন;
খোপায় গুঁজে দেবো ককটেল।
তোমাকে ছুঁতেই বিস্ফোরিত হবে চরাচর।
পুড়ে খাক হবে ছায়া সুনিবিড় পতিগৃহ।
বিশ্বমন্দায় চাকরি হারাবে তোমার বর।
বিশ্বমন্দায় চাকরি হারাবে তোমার বর।
সাতাশটি শ্রাবণ বুকে নিয়ে তুমি শুধু অনুতাপী হবে।
তুমি জানবে না,
তোমার স্তনাগ্রে লেপে দেবো এমন তরল বিষ।
তোমার স্তনাগ্রে লেপে দেবো এমন তরল বিষ।
নাভিমূলে ফোটাবো ভেনাস ফ্লাই-ট্র্যাপ।
কোন রৌদ্র মুখরিত দিনে, তুমি দেখো?
আমি ঠিক-ই আগুন লাগাবো সংসারে।
আমি ঠিক-ই আগুন লাগাবো সংসারে।
সাতাশটি শ্রাবণ বুকে নিয়ে তুমি খুব অসুখী হবে
একা হবে।
--------------
৫টি মন্তব্য:
অসাধারণ!!!!
তোর কবিতা পড়লে নিশ্চিত হওয়া যায় যে কেউ কেউ কবি। বিকেল চারটের জন্য অভিনন্দন,হে কবি!
@রাজীব গোস্বামীঃ কমেন্ট করার জন্য থ্যাঙ্কস, বিজ্ঞানী।
কী অদ্ভুত লিখছিস, সুদীপ। মাথা নষ্ট হয়া গেলো।
@নামহীনঃ Thanks. মাথা তাড়াতাড়ি ঠিক হোক:P
একটি মন্তব্য পোস্ট করুন